রামিসা হত্যাকাণ্ড: স্বামী সোহেল রানাকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আগে থেকেই সোহেল রানা মাদক নিয়ে রেডি ছিল। সোহেল তার স্ত্রীকে নিয়ে এ বাসায় আসছে মাত্র দুই মাস হলো। সোহেল রামিসাকে তখন থেকেই দেখতো।
পুলিশের জবানবন্দিতে জানা যায়, সোহেল রামিসাকে নির্যাতন করার আগে মাদক নিয়েছিল।
২০০৬ সালের একটা মুভি দেখছিলাম নাম "Karla", সে মুভিটা রামিসার ঘটনার সাথে মিলে। স্বপ্নার মতনই ঐ মুভিতে স্ত্রী নিজের স্বামীর জন্যে মেয়ে এনে দিত। এমনকি নিজের আপন বোনকেও এনে দিয়েছিল। তখন মনে হতো এমনটা কি কখনও বাস্তবে হয় নাকি! কিন্তু এই স্বপ্না আমার ভুল ভেঙে দিল যে বাস্তবেও এমন অমানুষ আছে।
রামিসা তো বোঝে নাই মায়ের মতন স্বপ্না আক্তারের মনে কি ছিল। একজন নারী আরেকটা ছোট্ট মেয়ের কষ্ট না বুঝে কীভাবে এমন নিষ্ঠুরতার অংশ হতে পারে এই প্রশ্নটাই বারবার মাথায় ঘুরে। একটা শিশু তো নিরাপত্তা খোঁজে, বিশ্বাস খোঁজে, মায়ের মতো মমতা খোঁজে। সেখানে যদি একজন নারী নিজেই সেই বিশ্বাস ভেঙে দেয় তাহলে বিষয়টা শুধু অপরাধ না, মানবতারও পরাজয়।

Comments
Post a Comment